প্রধানমন্ত্রীর ঢাকার বাইরে পূজামণ্ডপ পরিদর্শনের কৃতজ্ঞতা জানালেন হিন্দু সম্মিলন সংঘ
ঢাকার বাইরে শারদীয় দুর্গাপূজা পরিদর্শন করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু সম্মিলন সংঘ। আজ মঙ্গলবার কৃতজ্ঞতা প্রকাশ করে একটি বিবৃতি দিয়েছে সংগঠনটি।
সংঘের সাধারণ সম্পাদক ডা. মৃত্যুঞ্জয় কুমার রায় বিবৃতিতে বলেছেন, এই প্রথম কোনো সরকার প্রধান ঢাকার বাইরে গিয়ে দুর্গাপূজা পরিদর্শন করার মাধ্যমে যুগান্তকারী ও অনন্য দৃষ্টান্ত স্থাপন হয়েছে। এই দৃষ্টান্ত স্থাপনের কারণে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।
প্রধানমন্ত্রীর এই পদক্ষেপকে ঐতিহাসিক উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, এর কারণে ঢাকার বাইরের কোটি কোটি সনাতন ধর্মাবলম্বীদের মাঝে আনন্দ, উদ্দীপনা ও নিরাপত্তার ভাবমূর্তি তৈরি করেছে। তার এই পদক্ষেপ প্রমাণ করে, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—এই অসাম্প্রদায়িক নীতিতে প্রধানমন্ত্রীর নেতৃত্ব অটল এবং সুদৃঢ়।
মুক্তিযুদ্ধের মূল চেতনা—সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার রক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আন্তরিক সদিচ্ছা সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করতে ভূমিকা রাখবে বলে বিশ্বাস করেন সংঘের নেতারা।
এমআই/বার্তা বাজার


