খালেদা জিয়ার সাজে ছোট্ট সামিয়া, অপেক্ষা তারেক রহমানকে স্বাগত জানানোর

প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাজে সেজেছে ছোট্ট সামিয়া। দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুটিকে মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় নগরের জামালখান মোড়ে খালেদা জিয়ার আদলে সাজানো পোশাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফর ঘিরে নগরজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। তাঁকে একনজর দেখতে এবং স্বাগত জানাতে নগরের বিভিন্ন মোড়ে ব্যানার-ফেস্টুন নিয়ে অপেক্ষা করছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীর চলাচলের সম্ভাব্য পথজুড়েও তাঁদের উপস্থিতি দেখা গেছে।

মঙ্গলবার সন্ধ্যায় সামরিক বিমানে রাজশাহী থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পথে রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানবন্দর থেকে তাঁর নগরের ঐতিহ্যবাহী জে এম সেন হলের পূজামণ্ডপে যাওয়ার কথা রয়েছে। সেখানে শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কথা রয়েছে তাঁর।

এরই মধ্যে জামালখান এলাকায় খালেদা জিয়ার সাজে ছোট্ট সামিয়ার উপস্থিতি নজর কেড়েছে। সাবেক প্রধানমন্ত্রীর আদলে সাজানো পোশাকে তারেক রহমানকে স্বাগত জানানোর অপেক্ষায় ছিল শিশুটি।

এআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *