সুলতান’স ডাইনে অপারেশনাল ম্যানেজার পদে নিয়োগ, বেতন ৪০ হাজার
সুলতান’স ডাইন অপারেশনাল ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ১৫ অক্টোবর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং আগামী ১৪ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে।
প্রতিষ্ঠানটিতে অপারেশনাল ম্যানেজার পদে মোট ৪ জনকে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীদের যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং রেস্টুরেন্ট বা হোটেলে কাজের দক্ষতা থাকতে হবে। এছাড়া কমপক্ষে ৮ থেকে ১০ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
চাকরিটি ফুলটাইম এবং কর্মস্থল ঢাকা। প্রার্থীদের বয়সসীমা ৪০ থেকে ৫০ বছর পর্যন্ত। শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক ৪০ হাজার টাকা বেতন ছাড়াও ভ্রমণ ভাতা, মোবাইল বিল, দুপুরের খাবার সুবিধা এবং প্রতি বছর ইনক্রিমেন্ট পাবেন।
আবেদনের বিস্তারিত তথ্য সুলতান’স ডাইনের অফিসিয়াল ওয়েবসাইট বা নিয়োগ বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।


