চট্টগ্রামে সন্ত্রাসী বগাকে ধরতে অভিযান, গ্রেফতার হয়নি

চট্টগ্রামে তালিকাভুক্ত সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে বগাকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালালেও তাকে ধরতে পারেনি। মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৯টার দিকে নগর ভবনের আশপাশে অবস্থান নেয় পুলিশ।

পুলিশ জানায়, চট্টগ্রাম সিটি করপোরেশন কার্যালয়ে ওয়াকিল হোসেন অবস্থান করছেন এমন সংবাদ পেয়ে তারা নগর ভবনে অভিযান চালায়। তবে সেখানে ওয়াকিলকে পাওয়া যায়নি। আসামি ওই সময় নগর ভবনে ছিলেন কি না, তার সত্যতা নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশের মতে, নগরীর খুলশী ও সংলগ্ন এলাকায় তিনি শীর্ষ সন্ত্রাসী এবং কিশোর গ্যাংয়ের অন্যতম নিয়ন্ত্রক হিসেবে পরিচিত। এছাড়া ওয়াকিল হোসেনের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, চাঁদাবাজি ও মাদকসহ অন্তত ১৭টি মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *